ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ উপলক্ষ্যে বেলুন উড়ানো, আলোচনা সভা ও হাত ধোয়া উদ্ধুদ্ধকরণ প্রদর্শনী মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাদিয়া ফেরদৌসীর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবু কায়সার খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সালাউদ্দিন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকবাল হোসেনের হাতে হ্যান্ড স্যানিটেশন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দরা

লেখক