ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

রাজবাড়ীতে ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে কাজী হেদায়েত হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কমিটি ঘোষণা করা হয়।

ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণায় ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুজন শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ প্রমূখ। এ সময় সবার সামনে প্রার্থী ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সুজন শীল কে সভাপতি এবং মিজানুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করেন।

লেখক