খুলনা জেলা প্রতিনিধি,
নিরাপদ সড়ক চাই ,ডুমুরিয়া উপজেলা শাখার কার্যকারী সদস্য সাংবাদিক গাজী সোহেল আহমেদ এর ৮ তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান।
০২-১১-২০২২ বুধবার সকাল ৮টায় খুলনা আদ্বিন হাসপাতালে ভর্তিরত তাপস রায় এর স্ত্রী সিজারের জন্য ৮ ব্যাগ রক্ত লাগবে তার শরীর থেকে সব ব্লাড পরে গেছে তার ৭ মাসের বাচ্চা বাঁচা ও স্ত্রীকে বাঁচাতে গেলে এই ৮ ব্যাগ ব্লাড প্রয়োজন তাই যারা এই সময় তার বিপদে তার পাশে এসে দঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।এবং তিনি বিশেষ করে বলেছেন, চরম বিপদের মুহূর্তে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সদস্য গাজী সোহেল আহমেদ ভাই আমার অসুস্থ স্ত্রীকে নিজ শরীরের রক্ত দিয়ে সুস্থ করেছেন, আমার পরিবার নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা এবং নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি চির কৃতজ্ঞ থাকবো। নিরাপদ সড়ক চাই একটি জাতীয় সামাজিক সংগঠন। নিসচা সদস্যরা নিরাপদ সড়কের দাবির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকেন ,অসুস্থ রোগীর পাশে থেকে রক্তদান তার একটি অংশ।