ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৩ নং
শাখাহার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রোববার সন্ধ্যায় আসাদ মোড়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৩ নং শাখাহার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তাহাজুল ইসলাম ভূট্টোর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু। শাখাহার ইউনিয়ন কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক আলমগীর কবির এর উপস্থাপনায় কর্মী সভায় আরো বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতা মাসুম শিল্পী, আনোয়ার হোসেন বিরু, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ মোহাম্মদ জাকারিয়া, আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান প্রমুখ।

লেখক