ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শুরু

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ,রংপুর’র অর্থায়নে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় দুই ব্যাচে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে।
প্রশিক্ষণ প্রদান করেন বারটান’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেকুল ইসলাম ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলাম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির উপস্থিত ছিলেন। প্রথম ব্যাচে উপজেলা উপ-সহকা্রী কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত, মিডিয়াকর্মী, জনপ্রতিনিধি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীসহ ৩০ জন এবং দ্বিতীয় ব্যাচে ৩০ জন কৃষক-কৃষানীকে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণে জনগণের পুষ্টি স্তর উন্নয়ন, মানুষিক ও মেধার বিকাশে বিভিন্ন খাদ্যের গুরুত্বের উপর আলোচনা করা হয়। এছাড়া সুষম খাদ্যের গুরুত্ব ও খাদ্য তৈরির উপায়, শরীরের চাহিদার উপর ভিত্তি করে খাদ্যের শ্রেণি বিন্যাশ,শক্তিদায়ক ও ক্ষয়পূরণকারি খাবার এবং রোগ প্রতিরোধকারি খাবারের প্রদর্শনী দেখানো হয়।

 

লেখক