ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ

খুলনা জেলা প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় জনসচেতনতা মুলক ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।

০৮-১১-২২ মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া মহিলা কলেজ মোড় এলাকায় খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে, ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণের মাধ্যমে যাত্রী , পথচারীও চালকদেরকে সচেতনত করা হয়।
সড়ক দুর্ঘটনা রোধে, সড়কে শৃঙ্খলা ফেরাতে খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট জাকির হোসেন এর নেতৃত্বে মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এসময় সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানিয়ে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সড়কে চলাচলরত যানবাহন চালক, পথচারী, শ্রমিক এবং জনসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত, কোষাধক্ষ মোঃ জুয়েল বিশ্বাস, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, আলিমুল ইসলাম,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, কাজী ফরিদুল ইসলাম, প্রমুখ।

লেখক