ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

সঞ্জয় দাসঃ

অতীতের সকল ইতিহাস পাল্টে ভারতের বিরুদ্ধে হেসে খেলে ম্যাচ জিতে নিলো ইংল্যান্ড। অ্যাডিলেটে এর আগে ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যারা টসে জিতেছে তারাই ম্যাচ হেরেছে। সে হিসেবে আজ ভারত টস হারলে সমর্থকরা ধরেই নিয়েছিল ভারত ম্যাচটি জিতে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে।

কিন্তু হেলস-বাটলারের ব্যাটে ভারতের সকল স্বপ্ন গুড়িয়ে ফাইনালে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন ইংল্যান্ড।

ভারতের দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেলস-বাটলার দু’জনেই শেষ করেন খেলা। ২৪ বল হাতে রেখেই নির্ধারিত ১৬৯ রানের লক্ষ্য পার করে ইংল্যান্ড।

হেলস অপরাজিত থাকেন ৪৭ বলে ৮৬ রান ও বাটলার ৩৯ বলে ৮০ রান করে।

এর আগে, কোহলির দায়িত্বশীল ফিফটি ও শেষ দিকে পান্ডিয়ার ঝড়ো ৬৩ রানের ইনিংসে শুরুর বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহ করেছে ভারত। শুরুতে রাহুল, রোহিত ও ইনফর্মে থাকা সূর্য কুমার যাদবের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া ভারত, ভিরাট কোহলির পঞ্চাশ ও শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ে ১৬৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

৩৩ বলে ৬৩ রানের টর্নেডো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া যার মধ্যে ৫ বিশাল ছক্কা ও ৪ টি চারের মার মেরেছিলেন । ভিরাট কোহলি ৪০ বলে ৫০ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন। এর আগে, লিভিংষ্টনের বলে কাভারে চার মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভিরাট কোহলি। চলতি আসরে ৪ টি ফিফটি করেছেন ভিরাট।

ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্দান ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে পেয়েছেন মূল্যবান ৩ টি উইকেট। আদিল রশিদ ৪ ওভারে ২০ রান দিয়ে পেয়েছেন টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্য কুমার যাদবের উইকেট।

লেখক