ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী গোয়ালন্দে বাসচাপায় বৃদ্ধ নিহত

রাজবাড়ী :
রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় লোকমান মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মোস্তফা মেটাল ইন্ডাট্রিজ লিমিটেডের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার মৃত দিরাজ মোল্লার ছেলের।
আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার জানান, সকাল সাড়ে ১১ টার দিকে মোস্তফা মেটাল ইন্ডাট্রিজ লিমিটেডের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন লোকমান মোল্লা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের একটি যত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সার্জেন্ট জয়ন্ত সরকার।

লেখক