এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
শনিবার(১৯ নভেম্বর) দুপুর ১২ ঘটিকা সময়, রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্থ, মহসিন কলোনি এলাকার বাসিন্দা,নুরুল হাকিম মিয়ার মালিকানাধীন ভাড়া বাসার, রান্নাঘরের চুলা থেকে, অগ্নিপাত এর সূত্রপাত ঘটে বলে জানান এলাকা বাসি।অগ্নিকান্তে ১৭ পরিবার ক্ষতি গ্রস্ত হয়েছে।
আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এতে মিয়া সওদাগরের ভাড়া থাকা ১১ পরিবার ও মৃত বদরুছ মেহের ছয় পরিবার ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিস ঘটনাস্হলে উপস্থিত হয়।
এলাকাটি ঘনবসতি পূর্ণ হওয়ার সবার মধ্যেই আতস্ক ছড়িয়ে পড়ে।পরে স্হানীয় জনগণ ও ফায়ার সার্ভিস যৌথ ১ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে, ঘটনাস্থলে ছুটে যান,
রাঙ্গামাটি জেলা প্রশাসক, মোহাম্মদ মিজানুর রহমান।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক কলেন, ফায়ার সার্ভিসে টিম আগুন দ্রুত তার সাথে নেভানোর কাজ করেছ। স্হানীয় জনগণ ও তাদেরকে যথেষ্ট সহযোগিতা দেয়ায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।
তিনি ক্ষতি গ্রস্তদের, তালিকা তৈরি করার জন্য, স্হানীয় কাউন্সিলরকে নির্দেশ দিয়েছেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আগুন নেভানোর কাজে তিনটি ইউনিট কাজ করেছে। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপনে তদন্ত চলছে।