মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ায় স্ত্রীর বিরুদ্ধে অশালীন ও বাজে কথা বলার প্রতিবাদ কয়ার স্ত্রীর প্রেমিকে হাতে খুন হন খাজা। এ ঘটনার মূলহোতা প্রেমিক মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
২৬ নভেম্বর (শনিবার) দুপুরে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে মোজাফফরকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত শাবল উদ্ধার করেছ ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মোজাফফর হোসেন বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকার মৃত অছিমুদ্দীনের ছেলে। এ সব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ।
শনিবার সকাল ১০ টার দিকে বগুড়া শহরের বৃন্দাবন পূর্বপাড়া এলাকায় শোয়ার কক্ষ থেকে জালাল উদ্দিন খাজার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত খাজা ওই এলাকার মৃত আমির আলী খলিফার ছেলে। তিনি ফুয়াং নামের এক বেকারি প্রতিষ্ঠানে কাজ,করতেন।
ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, দুই বছর আগে জামালের স্ত্রীর সাথে মোজাফফর সম্পর্ক ছিল। খাজার স্ত্রী এই সম্পর্ক থেকে বের হয়ে আসার চেষ্টা করলেও মোজাফফর বারবার তাকে বিয়ের চাপ দিতে থাকে।
এদিকে গত ২৫ নভেম্বর খাজার বোন আম্বিয়া মারা গেলে খাজা স্ত্রী ও সন্তানসহ শাজাহানপুর উপজেলার ফুলদিঘী এলাকায় যান। সেখানে খাজার পরিবারের অন্যান্য লোকজনসহ স্ত্রীর প্রেমিক মোজাফফরও উপস্থিত ছিল।
শুক্রবার (২৫ নভেম্বর) ফুলদিঘী থেকে খাজার স্ত্রী তার ছেলে রিমনকে নিয়ে তার বাবার বাড়ি বগুড়া সদর উপজেলার চাঁদমোহা হরিপুর খেরুয়াপাড়া যায় এবং খাজা সন্ধ্যার আগে নিজ বাড়িতে যায়। খাজার স্ত্রী সন্তান বাসায় না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে মোজাফফর ওইদিন রাত পৌনে ৯ টার দিকে খাজার বাড়িতে যায়। সেখানে গিয়ে খাজাকে উত্তেজিত করার জন্য তার স্ত্রীর সম্পর্কে নানা ধরনের অশালীন ও বাজে কথাবার্তা বলতে থাকে। এতে খাজার সাথে মোজাফফরের বাক-বিতন্ডা শুরু হয়। এর একপর্যায়ে মোজাফফর ঘরের ভেতর থাকা লোহার শাবল দিয়ে খাজার মাথায় এলোপাথাড়ি ভাবে আঘাত করে। এতে খাজা মারা যান। পরে খাজার মরদেহ ঘরের মেঝেতে কম্বল দিয়ে ঢেকে রেখে শয়ন কক্ষের দরজা বাহির থেকে বন্ধ করে দেওয়াল টপকে কৌশলে মোজাফফর পালিয়ে যায়।
পরে শনিবার সকালে খাজার ছেলে জেমস রিমন তার নানা বাড়ি থেকে নিজ বাড়িতে এসে দরজায় ডাকাডাকি করলও ভেতর থেকে কোন রকম শাড়া শব্দ না পাওয়ায় ছেলে রিমন বাড়ীর প্রাচীর টপকিয়ে ভেতরে গিয়ে দরজা খুলে খাজার মরদেহ দেখতে পায়।
ওসি সাইহান ওলিউল্লাহ আরও জানান, গ্রেফতারকৃত মোজাফফরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।