ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে পূজা উদযাপন পরিষদের সদর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

অধ্যক্ষ সুশীল দত্ত তাপস সভাপতি ও ডাঃ সমীর কুমার দাস সাধারণ সম্পাদক।

রাজবাড়ীতে ধর্ম যার যার রাষ্ট্র সবার এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাজবাড়ী ভাজনবাড়ী রাধা গোবিন্দ জিউর মন্দিরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে সম্মেলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখা সভাপতি অরুণ কুমার সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদিপ্ত চক্রবর্তী কান্ত।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস। সম্মেলনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শাখা সহ- সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, সহ জেলা শাখা,  উপজেলা শাখা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

সদর উপজেলার সম্মেলন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের ভাজনবাড়ী রাধাগোবিন্দ জিউর মন্দির হতে শুরু করে ভাজনচালা হয়ে বাজার ঘুরে রাজবাড়ী শহর প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়।

এ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের  সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য অধ্যক্ষ সুশীল দত্ত তাপস সভাপতি ও ডাঃ সমীর কুমার দাস সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি।

 

লেখক