ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষির্কী উদযাপন

মোঃ শাখাওয়াত হোসেন, রাজবাড়ী প্রতিনিধি :

“রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি” প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটির ২য় প্রতিষ্ঠাবার্ষির্কী উদযাপন করা হয়েছে। ২৮ নভেম্বর, সোমবার রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে আলোচনাসভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি দুই বছর ধরে রোগীদের রক্তের সন্ধানে কাজ করে যাচ্ছে। সংগঠনটির উদ্যেগে এ দুই বছরে দেশব্যাপি বিনামূল্যে প্রায় তিন হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীদের সরবরাহ করে। যার মধ্যে রাজবাড়ীতে ৫১২ ব্যাগ রক্ত সরবরাহ করা হয়।
বক্তারা জানান, রক্ত সংগ্রহ ছাড়াও ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিভিন্ন কর্মকান্ড করে থাকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক শাহরিয়ার রিয়াজ। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহব্বায়ক জিহাদুর রহমান রাব্বি।

লেখক