মোঃ শাখাওয়াত হোসেন, রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উদ্যোগে রাজবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।
২৮ শে নভেম্বর সোমবার বিকাল তিনটায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারর্জিয়া সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট এমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমুখ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব সমীর কুমার সেন।