শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ
অনলাইন নিউজ পোর্টাল জাগো২৪.নেটের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বৃহস্পতিবার ১ ডিসেম্বর/২২ ইং সকাল সাড়ে ১১ টার দিকে পোর্টালটির কার্যালয়ে জাগো২৪ ডট নেট নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জাগো২৪ ডট নেট এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। জাগো২৪ ডট নেট এর প্রতিনিধি ও স্হানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
জাগো২৪.নেটের নির্বাহী সম্পাদক ছোলায়মান সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান। উপস্থিত ছিলেন সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, দৈনিক ইনকিলাব প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আখিরা নিউজের সম্পাদক আমিনুল ইসলাম, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল কাফি সরকার, সময়ের আলো প্রতিনিধি শামীম সরদার, সংবাদকর্মী আব্দুল মালেক সাজু, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি শফিকুল ইসলাম সাগর, সুলতান বিন জামাল, জাগো২৪.নেটের বিজ্ঞাপন ম্যানেজার উজ্জল আকন্দ ও বার্তা সম্পাদক তোফায়েল হোসেন জাকির প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব বলেন, জাগো২৪.নেটের মাধ্যমে গাইবান্ধা-সাদুল্লাপুর তথা সারাদেশের সমস্যা-উন্নয়ন-সম্ভাবনাময় সংবাদ পরিবেশন অব্যাহত রেখে আজ তৃতীয় বর্ষে পদার্পণ করল। এই পোর্টালটির আগামীর পথচলা আরও সমৃদ্ধি হোক এই কামনা করছি।