আহসান হাবীব (নাহিদ)জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত ও রাজাকারের সঠিক তালিকা প্রকাশ করার দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আজ ৪ডিসেম্বর রবিবার সকাল ১১ঘটিকায় গাইবান্ধা ১নং ট্রাফিক মোড়ে আশাদুজান সুপার মার্কেটের সামনে সংগঠনটির নেতা কর্মীরা মানববন্ধন করেন এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির কুটির শিল্প বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাবু গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসিফউজ্জামন শশী সহ-সভাপতি মোঃ আহসান হাবীব নাহিদ যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান খান যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রাখু প্রধান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া ও জামালপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শান্ত প্রমূখ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এসময় বক্তারা যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত ও রাজাকারের সঠিক তালিকা প্রকাশের জোড় দাবি জানান এবং মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।