মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ায় ছুরিকাঘাতে আহত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) শিক্ষার্থী মেহেরাজ হোসেন ফাহিম মারা গেছেন।
৪ ডিসেম্বর (রবিবার)সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শজিমেকের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল।
নিহত মেহেরাজ হোসেন ফাহিম বগুড় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজর চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং তিনি চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা।
গত ২৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরাজ হোসেন ফাহিম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফরিদের ভাজা-পোড়ার দোকানে নাস্তা খেতে যান। আলুর চপে ময়লা থাকা নিয়ে দোকানদার ফরিদের সাথে ফাহিমের কথা কাটাকাটি হয়।এর একপর্যায়ে ফরিদের ছেলে শাকিল তার হাতে থাকা পেঁয়াজ কাটার ছুরি দিয়ে ফাহিমকে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান হয়। এ ঘটনায় ওইদিন রাতেই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
অভিযুক্তদের পুলিশের গ্রেফতারের আশ্বাসে সড়ক ছাড়েন তারা। পরে পুলিশ এ ঘটনায় জড়িত বাবা-ছেলেকে গ্রেফতার করে।
বগুড়া শজিমেকের অধ্যক্ষ. রেজাউল আলম জুয়েল বলেন, ফাহিমের পেটে ছুরিকাঘাত করা হয়। এতে তার পেটের ভিতরে বেশ ক্ষতিগ্রস্হ হয়। পরে ফাহিমের অবস্থার অবনতি হলে ২৮ নভেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৮ টার দিকে ফাহিমের মৃত্যু হয়।বগুড়া সদর সর্কেল ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ঘটনায় জড়িত প্রধান দুই আসামি বাবা ও ছেলেকে ঘটনার রাতেই গ্রেফতার করা হয়েছে। আসামিরা এখনো জেলহাজতে রয়েছেন।