ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ডুমুরিয়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে

গাজী সোহেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধি,

ডুমুরিয়া প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মাহতাব হোসন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া প্রেসক্লাব অন্তরভুক্ত মোট ২৩ জন, সদস্যরা ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে এস এম জাহাঙ্গীর আলম ১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং তার নিকটতম অপর দুই প্রার্থী কাজী আবদুল্লাহ পান ৬ ভোট ও এস এম বিলায়েত হোসন পান ২ ভোট। সহ-সভাপতি আব্দুর রশিদ এলিন ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী সাবির খান ডালিম পান ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ মাহতাব হোসন ১১ ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং তার নিকটতম দুই প্রার্থী এস এম মাহবুবুল আলম পান ৭ ভোট ও শেখ সিরাজুল ইসলাম পান ৫ ভোট। যুগ্ম সাধারণ পদে উদয় চক্রবর্তী ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী আশরাফুল আলম পান ৮ ভোট। অর্থ সম্পাদক পদে এস রফিকুল ইসলাম ১২ ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং তার নিকটতম প্রার্থী ইলিয়াস হুসাইন পান ১০ ভোট। দপ্তর সম্পাদক পদে আব্দুল মজিদ ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী অরণ দেবনাথ পান ৭ ভোট। এছাড়া বিনা-প্রতিদ্বন্তিতায় নির্বাচিত অপর প্রার্থীরা হলেন সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু এবং কার্য নির্বাহী সদস্য এম এ এরশাদ, শেখ এনামুল বাসার টিটো ও সুজিত মল্লিক।
এই নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন সুজিত মল্লিক ডুমুরিয়া প্রেস ক্লাব , শেখ এনামুল বাসার টিটো, ডুমুরিয়া প্রেস ক্লাব ও প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম এ এরশাদ ডুমুরিয়া প্রেস ক্লাব।

লেখক