বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের মধ্য চাচিয়া গ্রামে স্থানীয় তরুণ-তরুণীদের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে এ উপলক্ষে স্থানীয় ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ মিনিস্টার প্লাজার স্বত্বাধীকারী ইঞ্জিনিয়ার রুবেল মিয়া, স্থানীয় সুধি বিপুল ইসলাম আকাশ, আসাদুল ইসলাম প্রমূখ। পরে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।