ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সুন্দরগঞ্জে রেকর্ডভূক্ত রাস্তা দখল করে চাষাবাদ

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামে চলাচলের রেকর্ডভূক্ত কাচা রাস্তা কেটে দখলে নিয়ে আবাদি জমিতে রুপান্তর করে চাষাবাদ করার অভিযোগ উঠেছে। এতে এলাকার অর্ধশতাধিক পরিবার রাস্তার অভাবে দুর্বিসহ যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
অভিযোগে প্রকাশ, উত্তর বেকাটারী গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে ময়নুল ইসলামের বসতবাড়ির সীমানা সংলগ্ন ১৩ ফিট প্রস্থ ও ৫’শ ফিট দৈর্ঘ্য একটি কাচা রাস্তা দিয়ে এলাকাবাসি দীর্ঘদিন থেকে চলাচল করে আসছিল। যা সিএস, আরএস এবং বিআরএস রেকর্ড ভূক্ত। কিন্তু ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে রফিকুল, নজরুল, সিরাজুল ও মোবাশ্বেরদের জমি ওই রাস্তার দুই পাশে হওয়ায় তারা কোদাল দিয়ে রাস্তাটি কেটে আবাদি জমিতে রুপান্তর করে ৪/৫ বছর থেকে চাষাবাদ করে আসছে। ফলেঅর্ধশতাধিক পরিবারের চলাচলে মারাত্বক বিঘ্ন ঘটছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় দাঙ্গা-হাঙ্গামাসহ আইন র্শঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাস্তাটি উদ্ধারে এলাকাবাসির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। এব্যাপারে রামজীন ইউপি চেয়ারম্যান শামছুল হুদা মাস্টার বলেন, রাস্তাটি যদি রেকর্ডভূক্ত হয় তাহলে আবার রাস্তা নির্মাণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

লেখক