ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় কলেজ মাঠ থেকেযুবকের মরদেহ উদ্ধার!

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ায় কলেজ মাঠ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাতটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের কমার্স ভবনের সামনের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার সাহা।তিনি জানান,সকালে কলেজ মাঠে খেলার সময় শিক্ষার্থীরা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে প্রাথমিক অবস্থায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিভাবে এবং কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।তিনি আরও জানান, নিহতের পরিচয় বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী জানান, কমার্স ভবনের সামনে খেলার মাঠ থেকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লেখক