ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর ধাওয়াপাড়া নাজিরগঞ্জে বিআইডব্লিউটিসির উদ্যোগে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর সঙ্গে পাবনার সরাসরি যোগাযোগের ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) উদ্যোগে গতকাল রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে প্রথম ফেরি চলাচল চালু হয়। এখন থেকে নিয়মিত দিনরাত ২৪ ঘণ্টা ফেরি চলাচল করবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত পরিচালনক এ কে এম আরিফ উদ্দিন বলেন, ১৯৯৪ সালে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের নৌ যোগাযোগের অন্যতম মাধ্যম ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথ স্থাপিত হয়। আগে সড়ক ও জনপথ বিভাগ ঘাট পরিচালনা করতো। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে ঘাটটি অবস্থিত। ছোট ছোট ফেরী চলাচল করতো। তবে নানা কারণে ফেরী চলাচল ব্যাহত হতো। রাতে ফেরী চলাচল করার কোনো সুযোগ ছিল না। এতে করে যোগাযোগ ব্যাহত হতো। দক্ষিণবঙ্গের মানুষের উত্তরবঙ্গে যাতায়াত করার ক্ষেত্রে ১২০ কিলোমিটার থেকে ২০০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হতো।
তিনি বলেন, এখন থেকে নিয়মিত এখানে যানবাহন থাকা সাপেক্ষে দিনরাত ২৪ ঘণ্টা ফেরী চলাচল করবে। এখন তিনটি ফেরি থাকবে। তবে যানবাহনের চাপ থাকলে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে। এরপর লঞ্চ সার্ভিসও শুরু করা হতে পারে। নদীল উভয়প্রান্তে ভৌত অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে। যাত্রী সেবার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। টার্মিনাল স্থাপিত হবে। অল্প সময়ের মধ্যে নৌমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে ফেরি চলাচল কার্যক্রমের উদ্বোধন করবেন।
স্থানীয় সুত্রে জানা যায়, মূলত পণ্য পরিবহনের জন্য এই নৌপথ বেশি ব্যবহার করা হয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাতায়াতের সহজপথ এই নৌপথ। এই নৌপথ দিয়ে প্রতিদিন রাজবাড়ী ছাড়াও ফরিদপুর, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জসহ আশেপাশের জেলাগুলোর বাস ও মালবাহী ট্রাক পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, নাটোরসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে। এই পথে বাস ও ট্রাক ছাড়াও মাইক্রোবাস, মোটর সাইকেলসহ ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করে।
সরেজমিনে দেখা যায়, ধাওয়াপাড়া এলাকায় বেশ কিছু গাড়ি অপেক্ষা করছে। ঘাটের ফেরিতে ওঠার সংযোগ সড়ক তৈরি করা হচ্ছে। একটি ফেরি ঘাটে দাঁড়িয়ে আছে। কর্মকর্তারা কাজ পর্যবেক্ষণ করছেন।

লেখক