ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে র‌্যালি, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্যে দিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস পালিত হয়েছে।

রোববার সকালে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজার এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ ভিয়েতনামের বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মতিউল ইসলামের সমাধিতে পুস্পমাল্য অর্পন করা হয়। প্রয়াত নেতার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের কমিটির সভাপতি কাওসার আহমেদ। বক্তব্য দেন পাংশা উপজেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক তোফাজ্জেল হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অর্নিকা দাস প্রমূখ।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া সংগঠন ছাত্র ইউনিয়ন। শুরু থেকেই দেশী-বিদেশে অন্যায়ের প্রতিবাদ জানিয়ে আসছে। বর্তমান সময়েও দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। নিত্যপন্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আবার কৃষক বা চাষী তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। শিক্ষা উপকরণের দাম হুহু করে বৃদ্ধি পাচ্ছে। কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ১ জানুয়ারি ভিয়েতনামে মার্কিন বোমা বর্ষণের প্রতিবাদে ডাকসু ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে মার্কিন দূতাবাস ঘেরাও করে। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে ছাত্র ইউনিয়নের দুইজন নিহত এবং অনেকে আহত হন। নিহতরা হলো মতিউল ইসলাম ও মীর্জা কাদের। মতিউল ইসালামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামে।

লেখক