ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে পড়ে প্রান গেল শিশুর।

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের গোলজার হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে শিশু আব্দুল্লাহ বসত বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। এসময় শিশু আব্দুল্লাহকে দেখতে না পেয়ে স্বজনরা বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। এরই একপর্যায়ে বাড়ির সংলগ্ন পুকুরের পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করেন।

শ্রীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লেখক