ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান সাধারণ সম্পাদক লেলিন

রাজবাড়ী ঃ

বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নাং ২১১২) আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার বিকাল চারটায় সোনাকান্দর মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখা।
রাজবাড়ী জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব লেলিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় শ্রমিকলীগ ঢাকা সিটি দক্ষিণ ও বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি এ বি এম সফিউল আলম বুলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ শাজাহান হাওলাদার, রাজবাড়ী জেলা শাখা সভাপতি মোঃ লুৎফর রহমান, মিজানপুর ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড মেম্বার শাজাহান প্রামানিক সাজু, সহ সভাপতি দেলোয়ার হোসেন,মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক হিমু মোমিন, অর্থ সম্পাদক মোঃ সোহাগ প্রমূখ।

আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

লেখক