ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে লোকাল বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীঃ
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরলক্ষীপুর গ্রামের তালতলা এলাকায় বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম আবজাল হোসেন জোয়ার্দ্দার (৬৫)। তিনি কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বি-বনগ্রামের বাসিন্দা। আবজালের বাবার নাম মুজা জোয়ার্দ্দার। আবজাল তালতলা একটি ইজিবাইক শোরুমের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী মো.আবদুর রাজ্জাক বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তালতলা মোড় সড়ক বিভাজকের একটি ইউটার্ন রয়েছে। আবজাল বাইসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। রাস্তার উত্তর দিকে একটি ট্রাকটি পার্কিং করা ছিল। এসময় কুষ্টিয়া থেকে দৌলৎদিয়াগামী রজনীগন্ধা নামে একটি লোকাল বাস (ফরিদপুর জ ১১-০০২৩) ট্রাককে পাশ দিয়ে গিয়ে বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় বাসের চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। ঘাতক বাসটি জব্দ করে পুলিশ লাইন মাঠে নিয়ে যায়।
আহলাদীপুর হাইওয়ে পুলিশ থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক বাসের চালক পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহনের প্রক্রিয়া চলছে।

লেখক