ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে ধানখেতে বৃদ্ধার মরদেহ উদ্ধার

রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের সাদীপুর গ্রামে ধানখেত থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম কুটিজান বেগম (৭৫)। তিনি সাদীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর স্বামীর নাম সৈয়দ আলী শেখ।নিহতের মেয়ে রাবেয়া বেগম বলেন, মঙ্গলবার বিকেলে তাঁর মা বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেন নাই। তাকে খোঁজাখুঁজিও করা হয়ে ছিল। সকাল ১০টার দিকে একটি ধান খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রতিবেশীদের কাছে মায়ের মরদেহ পড়ে থাকার বিষয়টি জানতে পারেন। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, দুপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ‘তিনি স্টোক করেছেন। মারা যাওয়ার কারণ নিশ্চিত হওয়ার জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

লেখক