রাজবাড়ীঃ
রাজবাড়ীতে গতকাল শনিবার বিকেলে প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দাবিগুলো হলো নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ন্যায্যমূল্যে দোকান চালু, পাচার করা টাকা ফেরত আনা, খেলাপী ঋণ উদ্ধার ও এর সাথে জড়িতদের শেতপত্র প্রকাশ এবং দেশের রাজনীতি অর্থনীতিতে সামরাজ্যবাদী বিদেশী হস্তক্ষেপ বন্ধ করা।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুস সামাদ মিয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা। এতে বক্তব্য দেন সিপিবি নেতা আবদুস সাত্তার মন্ডল, মুজিবুর রহমান, শেখ রাজিব প্রমূখ। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও বন্ধুসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।