ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে বিলুপ্ত প্রজাতি প্রাণি মেছো বাঘ উদ্ধার

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে বিলুপ্ত প্রজাতি প্রাণি ১টি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ ও থানা পুলিশ। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রাম থেকে ওই মেছো বাঘটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে বন্দভাটপাড়া গ্রামে বাবু’র বাড়ীর একটি কাঠাল গাছে মেছো বাঘটিকে দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় পুলিশ ও বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও বনবিভাগের লোকজন সেখানে গিয়ে এলাকাবাসীদের সহযোগীতায় মেছো বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে থানা কর্তৃপক্ষ উক্ত মেছো বাঘটিকে রাংটিয়া রেঞ্জের পক্ষে গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের নিকট পাহাড়ে ছেড়ে দেয়ার জন্য হস্তান্তর করেন। এসময় মেছো বাঘটিকে এক নজর দেখতে উৎসুক জনতার ভীড় জমে।

লেখক