রাজবাড়ী প্রতিনিধি :
গত কাল মঙ্গলবার রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনেএ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম ও সাধারণ আইনজীবী পরিষদ নির্বাচনে অংশ নেয়।
উক্ত নির্বাচনে সভাপতি মোঃ আনোয়ার , সহ-সভাপতি আনিসুর রহমান , সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক , সহ সম্পাদক মোঃ আশরাফুল হাসান আশা , সহ সম্পাদক খান মোহাম্মাদ জহুরুল হক, ক্রিড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমেদ আলী মৃধা বাটু , সদস্য মোঃ তুহিন শেখ , শাখাওয়াৎ হোসেন , সুখেন্দু চক্রবর্তী , অনুপ কুমার দাশ , নিজাম উদ্দিন শেখ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানাগেছে, ৩১ জানুয়ারী সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ২ শত ৪ জন ভোটারের মধ্যে ২ শত জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।