পার্থ বেপারী ঝালকাঠি প্রতিনিধিঃ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, আন্দোলন সংগ্রামের নামে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করাই বিএনপির রাজনীতি।
৩০ শে জানুয়ারি সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ-এর উদ্যোগে আয়োজিত ‘বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু এমপি বলেন, বিএনপির সমর্থকরা একাত্তরের পরাজিত শক্তি। আন্দোলন সংগ্রামের নামে মানুষ হত্যা করাই তাদের রাজনীতি। আন্দোলন সংগ্রামের কথা বলে গাড়িতে অগ্নি সংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা করা এদেশের মানুষ ভুলে যায়নি।
বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এমপি বলেন, আবার যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয় তাহলে, জনগণকে সংগঠিত করে বিএনপিকে মোকাবিলা করা হবে। নির্বাচনে না আসার জন্য বিএনপির নানা টালবাহানা করার কারণ হচ্ছে, তাদের জনসমর্থন নেই।
সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ড একটি রাজনৈতিক হত্যাকান্ড। এর মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যার পর একটানা ২১ বছর আওয়ামী লীগ চরমভাবে নির্যাতিত হয়েছে। ৯৬ সালে ক্ষমতায় আসার পর ২০০১ সাল পর্যন্ত বিএনপির উপর একটা টোকাও দেয়নি আওয়ামী লীগ