ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নেশার টাকা যোগাড় করতে ইউপি সদস্য নার্গিসকে হত্যা- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে সাবেক ইউপি নারী সদস্যে নারগিস হত্যা ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নারগিস শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদেরের স্ত্রী ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য। সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটায় দিক পুলিশ কার্যালয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম)আব্দুর রশিদ। তিনি জানান, নারীর গলাকাটা হত্যায় এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার ও ঘটনায় চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার রায়নগর মধ্যে পাড়ার মিলন মিয়ার ছেলে মন্নু মিয়া (২২) ও তার বন্ধু খালেদ হাসান (২২)। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ আরো জানান, আসামিরা নেশার টাকা যোগাড় করতে চুরি করার উদ্দেশ্যে নারগিসের বাসায় ঢোকে। ওই বাড়িতে কেউ থাকে জেনেই ঢোকে পরে আর সে সময় বাসার মালিক নারগিস বাসায় ঢুকেই তাদের দেখে ফেলে। এতে আসামি মুন্না ভয়ে তাকে হত্যা করে। আর খালিদ বাড়ির বাইরে পাহারায় ছিল। ঘটনার পরপরই পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামিদের সনাক্ত করে গ্রেফতার করে। এর আগে রোববার বিকেলে ৪ টার দিকে স্থানীয়রা নারগিস আরা এর শয়ন কক্ষে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানান, নারগিস উপশহরে তার ছোট মেয়ে ডা.রুবিনার বাসায় থাকতো আজ (রোববার) সকালে তার স্বামীর বাড়িতে আসেন।

লেখক