ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

জয়পুরহাটে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও হেরোইনসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

এন এস সুজন শাজাহানপুর ঃ

জয়পুরহাট সদর এলাকায় অভিযান পরিচালনা করে একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

বুধবার( ৮ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে সদরের পুরানাপৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ওয়ান শুটারগান ৪টি, এয়ারগান ১টি, গুলি ২ রাউন্ড,হেরোইন ৩০ গ্রাম, ডেগার ৬টি উদ্ধার করা হয়।আটককৃত জাকারিয়া হোসেন রকি( ৩৫)জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকার নজরুল ইসলামের ছেলে।

আজ বুধবার সকাল ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।র‌্যাব জানায়, আটকৃত জাকারিয়া হোসেন রকি এলাকার একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ না খুলে। এছাড়াও সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জয়পুরহাট সদর এলাকার বিভিন্ন বালু মহল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। সে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব প্রদান করত।জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান,আটকৃত জাকারিয়া হোসেন রকি এলাকার একটি আতংকের নাম।তার ভয়ে সবাই চুপ থাকতো। বুধবার রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা তাকে অস্ত্র মাদক ও গোলাবারুদসহ আটক করে।তার নামে বিভিন্ন থানায় ০৮ টি মামলা দায়ের করা হয়েছে যা সিডিএমএস পর্যালোচনা করে পাওয়া যায়। তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

লেখক