ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার সভাপতি হলেন আবু হেনা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে “আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার” আবারও ম্যানেজিং কমিটির সভাপতি হলেন,আবু হেনা মোস্তফা কামাল। বুধবার বিকালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড ঢাকা থেকে এক প্রজ্ঞাপণের মাধ্যমে জানা যায়, আত্রাই উপজেলার আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় মাদ্রাসার পরিচালনার জন্য আবু হেনা মোস্তফা কামালকে আবারও সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় মাদ্রাসার পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃআফাজ উদ্দিন খান,দাতা সদস্য মোঃআব্দুস ছামাদ জোয়ার্দার,সাধারণ শিক্ষক সদস্য মোঃমাহমুদুর রহমান,সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য সাজিয়া ফেরদৌসী নিঝুম,অভিভাবক সদস্য মোঃআনোয়ার হোসেন সদস্য সচিব মাদ্রাসার সুপার মোঃআলাউদ্দিন। এদিকে সভাপতি করায় নওগাঁ – ৬ (আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলালে’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনোনীত সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। এলাকায় তরুন ও ক্লিন ইমেজের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও আত্রাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার আবারও সভাপতি মনোনিত করায় সর্বমহলের অভিনন্দন ও প্রশংসার জোয়ারে তিনি ভাসছেন।

লেখক