ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

এস. রহমান আইডিয়াল স্কুলে বসন্ত বরণে শীতের বিদায়ে পিঠাপুলির উৎসব

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

বসন্ত বরণে শীতের বিদায়ে পিঠাপুলির উৎসব আয়োজন করলো মিরসরাইয়ের ইংলিশ ও বাংলা মিডিয়াম স্কুল এস. রহমান আইডিয়াল স্কুল। সোমবার উৎসবকে ঘিরে ছিল নানা আয়োজন। মাঠের বিভিন্ন স্টলে ছিল হরেক রকম পিঠার পসরা। এদিন স্কুল শিক্ষার্থীদের সঙ্গে পিঠা উৎসবে যোগ দেন প্রতিষ্ঠানটির শিক্ষক-অভিভাবকরাও। গ্রাম বাংলার ঐতিহ্য শিশুদের মাঝে তুলে ধরতে এমন আয়োজন করেছেন স্কুল কতৃপক্ষ।

উৎসব মাঠে ঢেঁকির বৈঠকখানা, পিঠাপুলির ঘর, চৈত্রের রৌদ্দুর, ইষ্টিকুটুম, ত্বহা শপ, চারুলতা পিঠাঘর ও পিঠা সরোবর নামের স্টলগুলোতে ছিল নানা স্বাদ ও রকমারি পিঠার সমাহার। তম্মধ্যে অন্যতম নকশী পিঠা, দুধ চিতই, মুগ পাক্কল, পানতুয়া, মাল পোয়া, কমলা পোয়া, পাটিসাপটা, নারিকেল পুলি, ঝুনঝুনি, ফুলঝুরি, জামাই পিঠা, ছই পাক্কল, অনথন, ডিম সুন্দরী, ভাপা, চিতই।

বসন্ত বরণ, পিঠাপুলি উৎসব ছাড়াও ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সোমবার দিনব্যাপী উৎসব পরিদর্শন করেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিনসহ আরো অনেকেই।

আগামী ১৬ ফেব্রুয়ারি সাংস্কৃতিক, ক্রীড়া ও পিঠা উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এস রহমান আইডিয়াল স্কুলের সভাপতি সাবেদুর রহমান সুমু।

লেখক