ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বগুড়ার শাজাহানপুরে গ্যাস ট্যাবলেট সেবন করে এনজিও কর্মীর আত্মহত্যা

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে সুমন (২৪)নামে এক এনজিও কর্মী গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে ।

নিহত সুমন উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া নওদাপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র। নিহত সুমন ১৩ দিন বয়সী এক কন্যা সন্তানের পিতা । গত সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে নিজ বাড়িতেই গ্যাস ট্যাবলেট সেবন করে সে । গ্যাস ট্যাবলেট সেবনের পর পরই লোকজন জানাজানি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

আত্মহননের পুর্বে সুমন মাদলা বাজার এলাকার একটি বেসরকারি এনজিও তে (ঋণদান সংস্থায়) চাকুরীরত ছিল। এ রির্পোট লেখা পযন্ত
শত চেষ্টা করলেও নিহতের পরিবারের কাছ থেকে তার আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আত্মহত্যার কারন এখনও জানা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে ।

লেখক