ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মিরসরাইয়ে পিকআপ চাপায় দিনমজুর নিহত

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী পিকআপের চাপায় মোঃ মোশারফ হোসেন (৩৭) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।বুধবার সকালে উপজেলার চার নম্বর ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ ধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম নাহেরপুর গ্রামের আবদুল মুনাফের ছেলে। এই ঘটনায় পিকআপসহ চালক মোঃ কাউছারকে (৩০) আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তিনি মিরসরাই পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রবিউল হোসেনের ছেলে।`
ধুম ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মারুফ হাসান বলেন, বুধবার সকালে রাস্তার পাশে গাছ কাটার কাছ করছিলেন মোশারফ। হঠাৎ ইটবোঝাই একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

তিনি আরো বলেন, মোশারফ পেশায় দিনমজুর। তার স্ত্রী, আট বছরের শারীরিক প্রতিবন্ধি একটি ছেলে ও দুই বছরের একটি মেয়ে রয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ চালক কাউছারকে আটক করা হয়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লেখক