ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়লেখায় প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা প্রদান

বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে সংগঠনের তিন সহ-সভাপতি আব্দুস শহীদ, ফখরুল ইসলাম, কামাল হোসেনের স্বদেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮ ঘটিকায় পৌর শহরের জিম্মি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিম মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন, জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাবউদ্দিন,পাবলিকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহতাব আল মামুন, সমাজকর্মী আমিনুল বাবলু, ক্রীড়া সংগঠক জামিল আহমদ।

এসময় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি ফখরুল ইসলাম ও কামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, পাবলিকেশন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন নাথসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

লেখক