ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মিরসরাইয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার হাদিফকিরহাট ও মিরসরাই সদর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পের নুরের পুত্র ইসমাইল (১৩) ও ফিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার জলঘাট এলাকার মৃত নেয়ামত হাওলাদারের পুত্র সবুজ মিয়া। গ্রেফতারকৃত ইয়াবার প্রায় মূল্য ৯ লাখ ৫১ হাজার টাকা।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার হাদিফকিরহাট এলাকায় সবুজ মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর আগে রাত ৮ টার দিকে মিরসরাই সদরের হানিফ কাউন্টারের সামনে থেকে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ইসমাইল নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশী করে ১ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

লেখক