মোঃ সোহেল রানা ( বরগুনা )ঃ
বরগুনার বেতাগীতে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে শিশু সংগঠন ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ বেতাগী উপজেলা শাখার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে ও নতুন কমিটি গঠন করা হয়।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে এনসিটিএফ’র সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। অনুষ্ঠান উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।
এনসিটিএফ’র সাধারণ সম্পাদক ইসরাত জাহান লিমা ও শিশু গবেষক মো. ইমরান হোসেনের সঞ্চলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মিরাজ, জেলা পরিষদ সদস্য শিমু আক্তার, বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ’র সভাপতি লায়ন মো. শামীম সিকদার, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মহাসিন খান, সিআইপিআরবির এরিয়া অফিসার রজত সেন ও সিডিপির ওয়াই মুভস প্রজেক্টের ভলান্টিয়ার সোহাগ খান প্রমুখ।
পরে ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ বেতাগী উপজেলা শাখার ২০২৩ সেসনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন জাকির হোসেন মিরাজ। সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয় মো. খাইরুল ইসলাম মুন্না, সহ-সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইসরাত জাহান লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান মাহামুদ পিয়াল, শিশু সাংবাদিক (মেয়ে) তাকওয়া তারিন নুপুর, শিশু সাংবাদিক (ছেলে) সৌরভ জোমাদ্দার, শিশু গবেষক (ছেলে) মাইনুল ইসলাম তন্ময়, শিশু গবেষক (মেয়ে) তিশা ইসলাম, শিশু সাংসদ (মেয়ে) রাইসা ইসলাম, শিশু সাংসদ (ছেলে) আরিফুল ইসলাম মান্না ।
সাধারণ সভায় অতিথিরা তাদের বক্তব্যে শিশু অধিকার শিশু সুরক্ষা প্রযুক্তিগত জ্ঞানলব্দ করা ও মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার ওপার গুরুত্ব দেন।