ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়লেখায় ভাষা শহীদদের প্রতি নিসচার শ্রদ্ধা নিবেদন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

মঙ্গলবার রাত ১২-০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল আহাদ, এডভোকেট গোপাল চন্দ দত্ত, সাংবাদিক সুলতান আহমদ খলিল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান আহমেদ রুম্মান, এনাম উদ্দিন ও সাধারণ সদস্য সাইফুর রহমান মুন্না প্রমুখ।

পরে উপজেলা প্রশাসনের সাথে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

লেখক