ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বগুড়ার শিবগঞ্জ থেকে ডজন খানেক বিয়ে করা আব্দুল মোমিন

শিবগঞ্জ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ থেকে ডজন খানেক বিয়ে করা আব্দুল মোমিন নামের ২৮ বছর বয়সী এক ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

আজ মঙ্গলবার উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামে দুপুর সাড়ে ১১.৫০ এর দিকে শয়ন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায় তিনি সর্বমোট ১৩ টি বিয়ে করার পরেও আরও অনেক নারীর প্রতি আসক্ত ছিলেন।

আব্দুল মোমিন ওই গ্রামের মওলানা মোজ্জামেল হকের ছেলে।

জানা গেছে, মোমিন সর্বশেষ ঠাঁকুরগায়ে ফায়ার সার্ভিস কর্মী হিসাবে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি কিছু অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে |

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল জানান, মোমিনের মরদেহ তার নিজ শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি (শজিমেক) শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

লেখক