নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আত্রাইয়ে ১৬পহরি শ্রীশ্রী দূর্গামাতা মন্দিরে রাধা
গোবিন্দের লীলা কীতন অনুষ্ঠিত হয়েছে৷
নওগাঁর আত্রাইয়ের সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন শ্রীশ্রী দূর্গামাতা মন্দিরে ১৬ পহর লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে৷
দীর্ঘ ২২ বছর ধরে চলে আসিতেছে এই লীলা কীর্তন
প্রতি বছরের ন্যায় এ বছরে খুব সুন্দর ভাবে পালিত হচ্ছে বলে জানান কীর্তন কমিটি বৃন্দ৷
বিশে ফ্রেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ অন্তে মঙ্গলঘট ও শুভ অধিবাস কীর্তন দিয়ে শুরু হয় এবং আজ বৃহস্পতিবার শ্রী শ্রী রাধাগোবিন্দের কুঞ্জভঙ্গ ও ভোগ মহোৎসব অন্তে মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে শেষ হয়েছে।
গতকাল বুধবার দুপুরে লীলা কীর্তন পরির্দশন করেন আত্রাই, রানীনগরের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। তার সংগে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, আত্রাই উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক অমেলেন্দু নাথ সাহা রনি, সাহেবগঞ্জ, খঞ্জর, এলাকার গৌরব ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।