ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে হিরোইনসহ ৩ মাদক কারবারি আটক

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

র‌্যাব-১২ এর অভিযানে সিরাজগঞ্জের বেলকুচি হতে ৩৫৮ গ্রাম হিরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় (২৭ ফেব্রুয়ারি)সকাল পনে এগারোটার সময় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাবগাছি সাকিনস্থ হাজী মোঃ আঃ সাত্তার শেখ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫৮ (তিনশত আটান্ন) গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ৫ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ ইকবাল হোসেন শেখ(৪১), পিতা-মৃত আমজাদ শেখ, সাং ছোট বেড়াখারুয়া, এপি সাং-গাবগাছি, থানা-বেলকুচি, সিরাজগঞ্জ ২। মোঃ রাজু আহম্মেদ(২৮), পিতা-মোঃ আঃ সালাম, সাং-শংকরপুর, থানা-তানোর, জেলা-রাজশাহী ৩। মোছাঃ রিনা @তৃষ্ণা (২৫), স্বামী-রাজু আহম্মেদ, পিতা-আকরাম আলী শেখ, সাং-শংকরপুর, এপি সাং-সরঞ্জা সরকারপাড়া, থানা- তানোর, জেলা-রাজশাহী।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক করে আসছিল। ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান জানিয়েছেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেখক