ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি :

‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ পালিত হয়েছে।

সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্ম্রকানন চত্বরে এসে শেষ হয়।শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সূবর্ণা রাণী সাহা, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম, সহকারী পরিসংখ্যান অফিসার মো. আ. গফুর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা মহিলা বিষয়ক অফিসার মো. আজমীর হোসেন, জেলা শিশু বিষয়ক অফিসার আলিমুর রেজাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক  ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লেখক