ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন, নিহত ৩, দগ্ধ ৩০

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুনের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সাভির্স জানিয়েছে, বিকাল সাড়ে ৪ টার দিকে সীতাকুণ্ডের কদমরসুলপুর এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সেখানে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও ৭ ইউনিট। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এতে আশপাশের এলাকা কেঁপে উঠেছে। বিস্ফোরণের সময় প্ল্যান্টের ভেতর লোকজন ছিল।

এর আগে, গত বছরের ৪ জুন রাতে এই এলাকার একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ জনের প্রাণহানি হয়, আহত হন দুই শতাধিক।

চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকাকে ভারী শিল্প গড়ে উঠেছে। এখানে জাহাজ ভাঙা শিল্প, অক্সিজেন প্ল্যান্ট, ইস্পাত শিল্প গড়ে উঠেছে।

লেখক