রাজবাড়ী জেলা প্রশাসন মঙ্গলবার সকাল দশটায় ঐতিহাসিক ৭মার্চ দিবস উপলক্ষে নানা আয়োজনে মধ্যে দিবসটি উৎযাপন করেন।
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৩ উপলক্ষ্যে জেলা প্রশাসন রাজবাড়ীর আয়োজনে অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলার জেলা প্রশাসক জনাব আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্না রানী সাহা, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, জেলা আওয়ামীলীগ এর নেতা বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও, অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বিভিন্ন পুস্তক প্রদর্শনী করা হয়।