ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালন

রাজবাড়ী ঃ

রাজবাড়ীতে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে  “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ৮ই মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ী এর আয়োজনে দিবসটি উৎযাপন করা হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খান। সভায় সভাপতিত্ব করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা,  রেডক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী সেক্রেটারি শামীমা আক্তার মুনমুন,  জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, জেলা পর্যায়ের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন , উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ী আজমির হোসেন।

লেখক