ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। গতকাল শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আত্রাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে অগ্নি নির্বাপক কৌশল দেখানো হয় ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মোঃ ময়নুল রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

লেখক