ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার গাবতলীতে ১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে ১৯ মামলার আসামি নয়নকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ মার্চ) রাত সোয়া ৮টার দিকে গাবতলী উপজেলার মহিষাবান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদুল ইসলাম নয়ন গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মরিয়া দক্ষিণপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।এসব তথ্য নিশ্চিত করেন
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।তিনি জানান, নয়ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং ছিলেন।তার বিরুদ্ধে হত্যাসহ ১৯টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে।তিনি আরও জানান, মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

লেখক