ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গাইবান্ধা সাদুল্লাপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ, স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ে বিএনপি জামায়াতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রিতি বিনস্টের প্রতিবাদে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যহত রাখতে দেশব্যাপী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাদুল্লাপুর উপজেলা যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ই মার্চ) সাদুল্লাপুর শহীদ মিনার চত্বর থেকে বিকাল ৪ঘটিকায় একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা যুবলীগের সভাপতি শাহ মোঃ ফজলুল হক রানার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ জেড এম মাজেদুল ইসলাম স্বাধীনের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: সোহেল রানা, সহ: সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা কৃষক লীগের সভাপতি রায়হানুল হক রবার্ট, ধাপেরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রুমান, দামোদরপুর ইউপি চেয়ারম্যান ও যুবনেতা জাহাঙ্গীর আলম, ৫নং ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজানুর মন্ডল, খোর্দ কোমরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মামুনুর রশিদ (শেখ মামুন) নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াদুদ ইসলাম দুদু প্রমুখ। সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

লেখক